ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে থানা মোড়ে লেগে থাকে যানজট গোল চত্বরসহ রাস্তা প্রশস্তের দাবি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:১০
রাজশাহীর তানোর থানা মোড়ে যানজট লেগেই থাকে। ফলে, অসহনিয় দূর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন চালকসহ পথচারীদের।এলাকাবাসীর দাবি থানার মোড়ে গোল চত্বর করার পাশাপাশি উপজেলা পরিষদ গেট থেকে গোল্লা পাড়া বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। নয়তো দিন দিন যানজট আরো বাড়বে।
 
প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর থানার এই মোড় দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাসসহ সব ধরনের যানবাহন আমনুরা, চৌবাড়িয়া ও রাজশাহীতে যাতায়াত করে থাকে।কিন্তু দীর্ঘদিন থেকে নানা মুখী সমস্যার মধ্যে দিয়ে যানবাহনসহ জীবনের ঝুকি নিয়ে পথচারী ও কমরমতী শিক্ষার্থীরা চলাচল করলেও এটি প্রশস্ত করার বিষয়ে নেয়া হয়নি কোন উদ্যোগ।
 
তিন রাস্তার এই মোড়ের উপর যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ছেড়ে এসে মোড়ের পশ্চিমের রাস্তায প্রেস ক্লাবের সামনে এবং আমনুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এই মোড়ের দক্ষিণের থানার গেটের রাস্তায় বাধ্য হয়েই দাড়িয়ে থাকে।একই সাথে সিএনজিসহ অটো ও ভুটভুটি এই মোড়ের তিনটি রাস্তার ধারেই দাড়িয়ে থেকে যাত্রী নিয়ে চলে যান গন্তব্যে। ট্রাফিক পুলিশ না থাকায় যে যারমত করে চলাচল করছে।
 
এই মোড় দিয়ে তানোর কলেজ, বালিকা বিদ্যালয়, পাইলট স্কুলসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রাইভেট ও কোচিং সেন্টারের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা এটি।সেই সাথে তানোর সদরে আসলে এই তিন রাস্তার মোড় থানার মোড় দিয়েই সবাইকে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। ফলে, ছোট বড় দূর্ঘটনার পাশাপাশি চরম দূর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের।এব্যাপারে থানা মোড়ের দোকানী আশরাফ আলী বলেন, নানা সমস্যায় জর্জরিত এই থানা মোড়ে গোল চত্বর নির্মানের পাশাপাশি রাস্তা প্রশস্ত করা জরুরী।এবিষয়ে তানোর পৌর সভার মেয়র ইমরুল হক বলেন, থানা মোড়ে গোলচত্বরসহ রাস্তা প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত