পাংশায় পেট্রোল ঢেলে বসতঘরে আগুন
রাজবাড়ীর পাংশায় ট্রাকচালক মো নাসির মোল্লার (৪৫) বসতঘরে পেট্রোল ঢেলে অগুন দেয়া হয়েছে। ঈদের পরদিন বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নাসির মোল্লা। এ বিষয়ে পাংশা মডেল থানায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। নসির মোল্লা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের হোসেন মোল্লার ছেলে।
নাসির মোল্লা বলেন, আমি টিভি দেখে রাত সাড়ে ১২টার দিকে সপরিবারে বসতঘরে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘরে আগুন লাগা দেখে ঘরের বাইরে এলে রাজ্জাক শেখ নামে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখতে পাই। পরে আমার ছেলে-মেয়ে ও পরিবারের কথা চিন্তা করে তাকে ধরতে না গিয়ে ঘরে ঢুকে আমার পরিবারকে রক্ষা করি। পরে চিৎকার করে এলাবাসীকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আমার ঘরে থাকা ১০০ মণ পেঁয়াজ, ৫ মণ রসুন, ১০ মণ পাট, নগদ ১০ হাজার টাকা, একটি টিভি এবং ঘরের আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার সরেজমিন গেলে তার স্ত্রী শাবানা বেগম (৩৫) জানান, আমাদের নিঃস্ব করার জন্য পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুরো বাড়ি পেট্রোলের গন্ধে ভরে গেছিল। পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে।
এ ঘটনায় রাজ্জাক শেখকে (৫০) অভিযুক্ত করে পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রাজ্জাক শেখ একই গ্রামের মৃত ফটিক শেখের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত রাজ্জাক শেখের সাথে যোগাযোগ কররার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছে রাজ্জাক শেখ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে সত্যতা মিলেছে। মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত