ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় পাউবো 'র জমি দখল ও দিঘি খননে চুনোপুঁটিরা ঠান্ডা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ১:১৯
সকালের সময়ে সংবাদ প্রকাশ হওয়ায় খুলনায় পাউবো'র জায়গা দখলে চুনোপুঁটিরা থেমেছে। কিন্তু  রাঘব বোয়ালরা দখলের মাত্রা কয়েক গুন বাড়িয়েছে। পাল্টা দিয়ে ভাটা মালিকরা পাউবোর জায়গায় করছে পুকুর। সাবাড় করছে নদ-নদীর মাটি। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সরেজমিন যেয়ে দেখা যায়, সকালের সময়ে খবর প্রকাশের পর খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ডুমুরিয়ার ভান্ডারপাড়া গ্রামে পাউবো'র জায়গায় মাটি দিয়ে ভরাট করা কাজটি বন্ধ করে দিয়েছে। পঞ্চানন অধিকারী একজন পুজারী। তিনি মাটি ভরাটের কাজটি করছিলেন। পরে ওই জায়গা সার্ভেয়ার দিয়ে মেপে সিমানা পিলার পুতে দিয়েছেন। অথচ ওই সংবাদে জনতা সমিতির প্রিন্সিপাল অফিসার গোলাম কুদ্দসের জমি দখল ও বিক্রি, তেলিখালীতে জিয়াউল হাসান টিটোর ভাটা সংলগ্ন পাউবোর জায়গায় দিঘি খনন, কুলবাড়িয়ায় পুস্পাক সরদার ও আলহাজ্ব আমিন উদ্দিনের রিয়া ভাটায় নদী থেকে মাটি কাটার স্বচিত্র প্রতিবেন প্রকাশ করা হয়। ১/২ দিন মাটি ও দিঘি কাটা বন্ধ  থাকলেও পুরোদমে আবারও তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বরং আগের থেকে কয়েক গুন এস্কেলেটর ও শ্রমিক বৃদ্ধি করে মাটি কাটার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আবারো কেন মাটি ও দিঘি কাটা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ভাটা মালিকরা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে একাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো: মিজানুর রহমান গতানুগতিক উত্তর দেন আমরা প্রভাবশালীদের কাছে অসহায়। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার