ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে বোরো জমিতে ডবকা দিয়ে পানি সেচ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ১:৩২
রাজশাহীর তানোর শিবনদী বিলে বোরো ধানের জমিতে কৃষকের সেচ কাজে ভরসা ডবকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের জমিতে বোরো ধানে সেচ দিচ্ছেন খাল থেকে ডবকা দিয়ে। আজ সকালে শিবনদী বিলে গিয়ে দেখা যায় কৃষকদের এমন ডবকা দিয়ে বোরো জমিতে সেচ দেয়ার দৃশ্য। অথচ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বোরো জমিতে কৃষকের সেচ দেয়ার একমাত্র ভরসা ডবকা ও জাত। একসময় এ ডবকা ও জাত দিয়ে ভোর থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বিলের বোরো জমিতে সেচ দিতেন কৃষকরা। কিন্তু বর্তমানে আধুনিক যুগে সেচ দেয়ার জন্য বিভিন্ন সেচ মেশিন ব্যবহার করছেন কৃষক।
এতে করে আধুনিক যুগে একদিকে সময় ও শ্রম দেয়া থেকে রক্ষা পাচ্ছেন কৃষক। অন্যদিকে দ্রুত জমিতে সেচ দিতে পারছেন কৃষকরা। ফলে দূর্ভোগের দিন শেষ হয়েছে কৃষকদের মাঝে। গতকাল রোববার বিকেলে শিবনদী বিলের বোরো জমিতে ডবকা দিয়ে সেচ দেয়া কৃষক মোকলেছুর রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন, বিলের জমিতে বোরো ধান চাষে পানির সেচ দিতে ব্যাপক কষ্ট হয়।বিলের জমিতে বছরে একবার বোরো ধান চাষ হয়। সেজন্য বিলে তেমন সেচ ব্যবস্থা না থাকায় খরা মৌসুমে খাল বেঁধে পানি জমা রেখে সেই পানি জমিতে ডবকা দিয়ে সেচ দিতে হয়। আর দু’একজনের ব্যক্তিগত ভাবে বানিজ্যিক মটর স্থাপন করা থাকলেও হার বেশির জন্য মটর পাম্প দিয়ে সেচ দিতে পারেন না কৃষকরা। কৃষক আইয়ুব আলী জানান, অনেক কৃষক বিলের জমিতে বোরো ধান চাষ করে সারাবছর জীবিকা নির্বাহ করে থাকেন। পাশাপাশি বিলে মাছ শিকার করে মৎস্যজীবী জেলেরা জীবিকা নির্বাহ করে থাকেন। দিন দিন যে ভাবে বিলের খাড়িও ভরাট হয়ে যাচ্ছে তাতে বিলের খাড়ি খনন করা নাহলে বিলের জমিতে কৃষকের বোরো ধান চাষ করা অসম্ভব হয়ে পড়বে। সাথে জেলেদেরও জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়বে। তাই সরকারের সুদৃষ্টি দিয়ে যদি বিলটি খনন করা হয় তাহলে একদিকে কৃষক বাঁচবে অন্যদিকে খাদ্যের অভাব অনেকটা দূর হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, তানোরের বিলে অনেক জমিতে বোরো ধান চাষ করা হয়,কিন্তু বিলে সেচ মটর আছে কি না সে বিষয়ে আমার জানা নেই,বর্তমান সরকারের আমলে কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ ভূমিকা রেখে কাজ করেছে। কৃষকের সুবিধার জন্য আমার সর্বোচ্চ দিয়ে বিলের জমিতে বোরো চাষের জন্য সেচ দেয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত