নওগাঁর আত্রাইয়ে বাজারে আগাম জাতের তরমুজ ক্রেতার ভিড় জমলেও নেই বিক্রি
ঋতুর বসন্ত শুরু হলেও নওগাঁর আত্রাইয়ে এখনো পুরোপুুরি কাটেনি শীতের আমেজ। তবে বাজারে গেলেই চোখে পড়ছে গ্রীম্মকালীন ফল তরমুজ। আগাম জাতের গ্রীম্মকালীন ফল তরমুজ কিনতে দোকানে ক্রেতা ভিড় এবং দর-কষাকসির দৃশ্য চোখে পড়লেও বিক্রি নেই বলছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাহেবগঞ্জ বাজার, স্টেশন বাজার, নতুন বাজার এলাকায় আগাম জাতের তরমুজ বিক্রি করতে দেখা গেছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দামে। স্টেশন বাজারে তরমুজ কিনতে আসা নাইম হোসেন বলেন, শীতে তরমুজ বাজারে দেখাই যায় না, কেনার সময় খেয়ে দেখলাম স্বাদও তেমর ভালো না। তবে আমার বাচ্চারা তরমুজ খেতে অনেক ভালোবাসে তাই ৬ কেজি ওজনের তরমুজ ৫৫ টাকা কেজি দামে কিনলাম। তরমুজ কিনতে আসা মুন্টু বলেন, বাজারে নতুন ফল এসেছে তাই লোভ সামলাতে পারলাম না কেনার চেষ্টা করলাম, কিন্তু দাম বেশী বলে কেনা হলোনা। তরমুজ কিনতে আসা আরাক ক্রেতা বলেন, আমি সীমিত রোজগার করি বাজারে নতুন ফল দেখে কিনতে ইচ্ছা হলো, কিন্তু একটি তরমুজ কিনতে আমার লাগবে আড়াইশো থেকে তিনশ টাকা। আমার তা কেনা সম্ভবনা, বাজারে তরমুজের দাম কম হলে হয়তো কিনে খেতে পারবো।
ফল বিক্রেতা সোহেল বলেন, আমি সারা বছর ফলের ব্যাবসা করি, এখন বাজারে বিভিন্ন প্রকারের পেয়ারা, কুল বিক্রি হচ্ছে। আমি জানি চৈত্র মাসে তরমুজ বাজারে আসে, কিন্তু দেখি ফাল্গুন মাসেই এই ফল বিভিন্ন বাজারে অনেকে বিক্রি করেছে। তাই আমিও আগাম জাতের তরমুজ বিক্রি করছি। তবে এই আগাম জাতের তরমুজ বরিশাল এলাকায় হয়ে থাকে, সেই এলাকা থেকে এখানে আনতে খরচ একটু বেশি হয়, তাই এখন বাজারে তরমুজ ৫০-৬০ টাকা কেজি দমে বিক্রি করতে হচ্ছে।
ফল বিক্রেতা সুলতান মাহামুদ বলেন, আমাদের অঞ্চলে তরমুজের আবাদ সে রকম হয় না। কয়েকটি এলাকায় আবদি হলেও এই সময় বাজারে আসেনা। আমরা বরিশাল থেকে তরমুজ নিয়ে এসে বিক্রি করছি, এর স্বাদ ভালো থাকায় বাজারে চাহিদাও আছে। এক সপ্তাহ ধরে বিক্রি করছি, দাম একটু বেশি বলে বেচাকেনা সেভাবে জমে উঠেনি। তবে আশা করছি সমনে আর একটু গরম পরবে এবং রমজান মাসও আসছে বেচাকেনা জমে উঠবে। এখন কেনার চেয়ে দেখার কাস্টমার বেশি।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied