ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাল, ২ ব্যবসায়ীকে অর্থদন্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অভিযোগে দুই চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার নিকরাইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- নিকরাইল বাজারের ইব্রাহীম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. শাহীন আলী ও অপর চাল ব্যবসায়ী আলম মন্ডল। তারমধ্যে শাহীনকে ১০ হাজার ও আলমকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, সোমবার দুপুরে নিকরাইল বাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় অভিযানে ওই দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি