ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রামুতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত- ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৪২
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস মারচা ও ইজিবাইকের সংঘর্ষে   ০১জন নিহত হয়েছেন।  সোমবার সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির উত্তরে ব্রীজ সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। তখন চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস মারছা’র সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।
 
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আহত একজনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার