ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে খাল খনন বোরো চাষে আশির্বাদ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১১:৪৯
রাজশাহীর তানোরে খাল খনন করায় বোরো চাষে কৃষকের আশির্বাদে পরিনত হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) লবাতলা ব্রীজ থেকে বিএমডিএ থেকে প্রায় ৩ কিলোমিটার খাল খনন হয়েছে। এতে করে প্রায় ২০০ কৃষকের ৫ হাজার বিঘা জমিতে নির্বিঘ্নে হবে বোরো চাষ বলে মনে করেন চাষিরা। ফলে বোরো ধানে সেচের দু:শ্চিন্তা থেকে মুক্ত হতে পেরেছেন খাল সংলগ্ন কৃষকরা।
বোরো চাষি মাসুদ দবির, মেহেদি, মিলনসহ অনেকে জানান, অতীতে খাল সংলগ্ন বোরো ধান কাটার আগ মুহুর্তে সেচ পাওয়া যেত না। একারনে বিঘাপ্রতি ফলন ৩-৪ মন ফলন কম হত। কিন্তু লবাতলা ব্রীজ থেকে শীবনদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল খনন করার জন্য আমাদের সেচের কোন সমস্যা থাকবে না। খাল সংলগ্ন জমিতে গভীর নলকূপ থেকে পানি এনে সেচ দেওয়া চরম কষ্টের বিষয় ছিল। খালটি খনন হয়েছে সময়মত। এখন নির্বিঘ্নে সেচ দিতে পারছি, যখন খুশি তখন সেচ দেওয়া হচ্ছে। প্রায় ৫০০ বিঘা জমিতে ৪ মন করে কম ধান পাওয়া যেত। সেই হিসেবে  প্রায় ২ হাজার মন কম ধান কম হত। শুধু খাল খননের কারনে প্রায় ২ হাজার মন ধান বেশি পাওয়া যাবে। 
বিএমডিএ সুত্রে জানা যায়, লবাতলা ব্রীজ থেকে ৩ দশমিক ২ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এর বিপরীতে ৮৬ লাখ টাকা খরচ হয়েছে। খালটি খনন হওয়ার কারনে ৫০০-৬০০ বিঘা জমিতে বোরো ধানে সেচ নির্বিঘ্নে হবে এবং প্রায় ২০০-৩০০ কৃষক উপকৃত হবে। খালের দুপাশে ২ হাজার কাজি বাদাম গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫-৬ হাজার গাছ রোপন করা হবে।
স্থানীয়রা জানান, খাল সংলগ্ন নিচের জমিতে সেচের অভাবে ফসল নষ্ট হত। কোনভাবেই সেচ দেওয়া যেত না। বোরো রোপনের শুরুতে খাল খনন শুরু করে। ৩-৪ টি ভেকু মেশিন দিয়ে গভীর ভাবে খাল খনন হয়েছে। খননের পর থেকে খালে পর্যাপ্ত পানি রয়েছে। সেলোমেশিন দিয়ে অল্প খরচে সেচ কার্যক্রম চলছে। খাল খনন কৃষকের আশির্বাদে পরিনত হয়েছে। উপজেলার যতগুলো খাল রয়েছে এভাবে খনন করে পানি রাখা হল দিগুন চাষাবাদ হবে এবং বারো মাস নানা কৃষি পণ্য উৎপাদন হবে। কৃষিতে এক প্রকার বিপ্লব ঘটবে।
বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান  জানান, বরেন্দ্র অঞ্চল ও খরা প্রবন এলাকা। দিনের দিন ভূগর্ভের পানি নিচে নামতেই আছে এবং চরম হুমকিতে পড়েছে ভূগর্ভের পানি। এজন্য স্থানীয় সাংসদ বর্তমান সরকারের পরিকল্পনা উপরি ভাগের পানি দিয়ে যাবতীয় কাজ করা। এর ধারাবাহিকতায় লবাতলা ব্রীজ থেকে শীবনদী পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থ খাল খনন করা হয়েছে। সারা বছর খালে পর্যাপ্ত পানি রাখা হবে। শুধু বোরো চাষ না ওই সব জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ হবে। অতীতে সেচের অভাবে শুধু বোরো চাষ হত। তাও নিচের জমিতে শেষের দিকে সেচ পেত না। এজন্য ফলনও কম হত। এখন নির্বিঘ্নে অপ্ল খরচে সেচ দিতে পারবেন। শুধু ওই খাল না বিল কুমারী ও বিলের ভিতরে যে খাল আছে সেটি খননের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এটি পাশ হলে বিলের জমিতেও তিনটি করে ফসল হবে। কৃষিতে ঘটবে বিপ্লব। খাল খননের পর কাজি বাদাম গাছ ২ হাজার সহ বিভিন্ন প্রজাতির ৫-৬ হাজার গাছ রোপন করা হবে।  খাল খননের কারনে ৫০০-৬০০ বিঘা জমিতে বোরো ধান সেচ ও ২০০-৩০০ কৃষক উপকৃত হবে।
বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, পর্যায়ক্রমে উপজেলায় সব খাল খনন এবং বিল কুমারী বিল খননের প্রস্তাব দেওয়া আছে। আশা করছি চলতি অর্থ বছরে না হলেও আগামী অর্থ বছরে পাশ হওয়ার সম্ভবনা রয়েছে। উপজেলার আনাচে কানাচে যে সব খাল আছে সেগুলোও খনন করা হবে। সব খাল খনন হলে পতিত জমি থাকবে না, সব জমি চাষের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার