কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন মতিয়ার রহমান হাজরা
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান হাজরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল (১৯ ফেব্রুয়ারী) একমাত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান হাজরা মনোনয়নপত্র জমা দেন।ওই পদে অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি।নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনের পর বিধি মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য,তিনি পৌরসভার মদনপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী আব্দুল লতিফ হাজরার জ্যেষ্ঠ পুত্র মতিয়ার রহমান হাজরা।তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই প্রথম তিনি পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চান এবং প্রধানমন্ত্রী তার উপর আস্থা রাখেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত