ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে খড়ের গাদায় রহস্যজনক অগ্নিকান্ড


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ৪:৩৪

জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে খড়ের গাদায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। অকস্মাৎ অগ্নিকান্ডে এলাকায় রহস্যের জন্ম দিয়েছে। ঘটনাটি ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল কাজী সদর পাড়া গ্রামে ডি কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের ইংরজী শিক্ষক আব্দুল জলিলের বাড়ীতে।

বুধবার বিকেলে এলাকা ঘুরে ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, স্কুল শিক্ষক আব্দুল জলিল প্রতিদিনের মতো ২৬ ফেব্রুয়ারী রাতের খাবার শেষে পরিবারের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক ২.০০(২৭ ফেব্রুঃ) ঘটিকার সময় মানুষের ডাক চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে ঘরের পাশেই খড়ের গাদায় প্রজ্জলিত আগুন দেখতে পান। স্থানীয় জনতা ও পরিবারের সদস্যদের সহযোগীতায় অনেক কষ্ট আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। শিক্ষক আব্দুল জলিল ২০১৭ সালে বিল্ডিংসহ ১৬.৫ শতাংশ জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। গত কয়েক দিন আগে প্রতিবেশীদের সাথে গরুর প্রশ্রাব নিয়ে কথাকাটি হয় বলেও সুত্রে প্রকাশ।

এ বিষয়ে শিক্ষক আব্দুল জলিল বলেন, ২৭ ফেব্রুয়ারী রাত আনুমানিক দুইটার সময় হঠাৎ আমার খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে পথচারীরা ডাক চিৎকার দেয়। খড়ের গাদার আনুমানি মুল্য ৩০-৪০ হাজার টাকা। ওই রাতে পার্শ্ববর্তী বাড়ীতে উরস চলছিলো। কয়েক দিন আগে গরু নিয়ে প্রতিবেশী মর্জিনা গংদের সাথে কথা কাটাকাটির কথাও স্বীকার করেন শিক্ষক আব্দুল জলিল। এ বিষয়ে প্রতিবেশী মর্জিনার নিকট জানতে চাইলে তর্ক বিতর্কের কথা স্বীকার করেন। তবে অগ্নি কান্ডের বিষয়ে জানেন না বলে উল্লেখ করেন।ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন,অগ্নি কান্ডের  বিষয়টি শুনেছি। স্থানীয় একাধিক জনের সাথে কথা হলে অগ্নিকান্ডের বিষয়টি রহস্য জনক বলে উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর