গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ‘চড়ুইভাতি’ অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ স্কুলের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। চড়ুইভাতি উপলক্ষে বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি মাঠে, স্কুলের ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পটেটো কালেকশন, বিস্কুট দৌড়, অংক দৌড় ও অভিভাবকদের জন্য ছবির কপালে টিপ পড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিককের সভাপতিত্বে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা পরিষদ স্কুলের অধ্যক্ষ মো. আ. লতিফ, প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক কেএম মিঠু প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদ স্কুলটি গোপালপুর পৌর শহরের একমাত্র ইংলিশ ভার্সন স্কুল, ইউএনও মো. পারভেজ মল্লিককের উদ্যোগে একান্ত চিন্তা চেতনায় গোপালপুর উপজেলা পরিষদ সংলগ্ন ২০২৩ সালে স্কুলটি স্থাপন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied