কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২০৮ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪৮ জন এবং ৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। নতুন ২৬০ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৯ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২ জন, দৌলতপুরের ৮৬ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩০ জন, মিরপুরের ৪৯ জন ও খোকসার ১৪ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৮২ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৩০ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৬ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪২৮ জন।
জামান / জামান
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা