ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাখমুতে ‘চরম চাপে’ ইউক্রেনীয় সেনারা, স্বীকার করল যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৩-২০২৩ বিকাল ৫:১৩

ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহর যেকোনো সময় দখল করে নিতে পারে রুশ বাহিনী। ইউক্রেনের মিত্র যুক্তরাজ্য জানিয়েছে, বাখমুতে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা চরম চাপে রয়েছে। সেনাদের রসদ পাঠানোর রাস্তা ‘সীমিত’ হয়ে আসছে।

শনিবার (৪ মার্চ) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, ‘ডনবাসের বাখমুত শহরে ইউক্রেনীয়দের প্রতিরক্ষা চরম চাপে রয়েছে। শহরের ভেতরে এবং বাইরে তীব্র যুদ্ধ চলছে।’

‘রাশিয়ার সাধারণ সেনাবাহিনী এবং ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ শহরের উত্তর দিকের উপকণ্ঠের দিকে আরও অগ্রসর হয়েছে। ইউক্রেনীয় সেনাদের ওপর এখন তিন দিক দিয়ে হামলা চালাতে পারবে তারা।’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ইউক্রেনের সেনা কমান্ডাররা এখন সেসব এলাকায় এলিট ফোর্সের সেনাদের নিয়ে আসছেন এবং গত ৩৬ ঘণ্টার মধ্যে বাখমুতে দু’টি ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ব্রিজ চাসিভ ইয়ার থেকে বাখমুতের রসদ সরবরাহের সর্বশেষ পথ ছিল। বাখমুত থেকে রসদ পরিবহনে ইউক্রেনের নিয়ন্ত্রিত পথগুলো সীমিত হয়ে আসছে।’

অবশ্য বাখমুতের উপ-মেয়র ওলেক্সান্ডার মার্চেঙ্কো শনিবার জানিয়েছেন, এখনো রাশিয়ার সেনাবাহিনীর হাতে শহরটির পতন হয়নি। তবে তিনি জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি বেশ খারাপ।

উপ-মেয়র ওলেক্সান্ডার আরও জানিয়েছেন, বাখমুতে এমন কোনো ভবন নেই যেটিতে হামলা হয়নি। তিনি বলেছেন, শহরটি পুরোপুরি ধসিয়ে দিয়েছে রুশ বাহিনী।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা