ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় আওয়ামী লীগের সমাবেশ ও গণমিছিল


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১২:৩৮
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন বলেছেন বাংলাদেশে বিএনপি—জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেবেনা আওয়ামী লীগ। এছাড়াও প্রয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনরাত রাজপথে থেকে বলিষ্ঠ শক্তি নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করবে বিএনপি—জামায়াতকে। বিএনপি—জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা—৫ নির্বাচনী এলাকার ডেমরা থানা আওয়ামী লীগ আয়োজিত ডেমরার চৌরাস্তায় অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও গণমিছিল কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
 
সদ্য বিদায়ী ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় এ সময় ওইসব কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ—সভাপতি মিসবাহুর রহামান ভূঁইয়া রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, কার্য নির্বাহী সদস্য সালাউদ্দিন বাদল, সদস্য রোকসানা ইসলাম চামেলী প্রমূখ।  
 
প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাড়াচ্ছে জননত্রেী শেখ হাসিনার জন্য। অথচ একটি কুচক্রি মহল এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বাংলাদেশকে পেছনে ফেলতে। তারপরেও প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ গড়তে বীরদর্পে এগিয়ে যাবেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনগনকে সঙ্গে নিয়ে। আগামি জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি—জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন “ঘুঘু দেখেছ কিন্তু তার ফাঁদ দেখনি। আগামি নির্বাচনেও আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য যা যা প্রয়োজন তা সবই করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
   
এ সময় বিশেষ অথিতিবৃন্দের বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়