ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোর পৌরসভায় কোটি টাকা ব্যায়ে কার্পেটিং রাস্তার উদ্বোধন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১২:৪০

রাজশাহীর তানোর পৌরসভায় দুটি মাটির কাচা রাস্তা কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। আজ বেলা ১১ টার দিকে এসব রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এ রাস্তার কাজ গুলো করা হচ্ছে। জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ গার্লস স্কুল হতে মুসলিমের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার এবং বেলপুকুরিয়া স্কুল হতে বগুড়া মাস্টারের বাড়ি পর্যন্ত ৬৫০ মিটার পাকা রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। মেয়র ইমরুল জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে রাস্তা দুটি মাটির ছিল। ভোটের সময় এসবএলাকার আপামর জনসাধারণের প্রাণের দাবি ছিল রাস্তাগুলো পাকা করার। আমি তাদের কাছে ওয়াদা করে ছিলাম মেরয় নির্বাচিত হলে নতুন ভাবে কোন রাস্তার কাজ হলে এসব রাস্তা কার্পেটিং করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাকা রাস্তা সংস্কার ও মাটির রাস্তা কার্পেটিং করা হবে। পৌরবাসী যে আসা নিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন তার সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ । এজন্য তিনি পৌরবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন। রাস্তার কাজগুলো করছেন তানোরের ঠিকাদার ইয়াছিন আলী। এসময় প্যানেল মেয়র আরব আলী, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তারেক আজিজ, কার্যসহকারী ওয়াহেদুজ্জামান বাবু, মাহবুর রহমান,তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, কাউন্সিলর তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর জুলেখা বেগম এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন। ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, আমরা পৌরসভার নাগরিক এটা বলতে কষ্ট হত। দীর্ঘ ২৮ বছর পর পাকা রাস্তা হবে এটা কল্পনাতীত । এটা অত্যান্ত ভালো লাগছে। কাদার সময় ঘরে ফসল আনা রোগী নিয়ে শহরে যাওয়া অত্যান্ত কষ্টকর ব্যাপার ছিল। ভোটের সময় মেয়র ইমরুলের কাছে দাবিই ছিল রাস্তা করে দেওয়ার। তিনিও ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে রাস্তা পাকা করন করে দিব। সেটি বাস্তবায়ন করলেন মেয়র ইমরুল হক।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত