তানোরে আশ্রায়ন প্রকল্পের বাড়ি নির্মানে টাকা উত্তোলনের অভিযোগ
রাজশাহীর তানোরে আশ্রায়ন প্রকল্পের বাড়ি নির্মান সামগ্রীর ভাড়া দেওয়ার নামে হেড মিস্ত্রিরি আলআমিন নামের এক ব্যক্তি টাকা তুলেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু টাকা না ৬ টির মত পরিপক্ব গাছ কেটে নিয়েছেন বলেও নিশ্চিত করেন গাছ রোপনকারী শরিফুল। এতে করে বাড়ি পাওয়া ব্যক্তিরা চরম ক্ষুব্ধ। পৌর এলাকার আমশো আদিবাসী পাড়ায় ঘটে রয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি। ফলে মিস্ত্রির আদায় করা টাকা ফেরত ও গাছ বিক্রির টাকা ফেরতের দাবি তুলেছেন ভুক্তভোগীরা।
আজ সকালের দিকে সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার আমশো আদিবাসী পাড়ায় ৬ টির মত আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মান করা হচ্ছে। বাড়িগুলো নির্মানের জন্য পরিপক্ব একটি নিম গাছ, ৪টি আম গাছ ও একটি কালো আইসা গাছ কেটে নেন। ৬ টি গাছের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা দাম হবে বলেও নিশ্চিত করেন গাছ পরিচর্যা কারী শরিফুল। তিনি জানান, আমরা আমশো গ্রামে বসবাস করতাম। পরে আদিবাসী পাড়ায় বসবাস শুরু করি। ওই সময় আমার পিতা ভায়েরা গাছগুলো রোপন করেন। সে সময় থেকে গাছ দেখভাল ও যত্ন করে আসছি। আমার প্রতিবন্ধী ভাই রফিকুল কে সরকারি বাড়ি দেওয়া হয়। নির্মানকৃত বাড়ির কাজ চলমান রয়েছে। বাড়ির সামনে ও পিছনে গাছ ছিল, সেই সব গাছ কেটে নিয়েছেন মিস্ত্রিরি আলআমিন। শরিফুল আরো জানান, গাছগুলো না কেটে বাড়ি নির্মান করা যেত। গাছ কাটার পর আমি নিতে চাইলে মামলার ভয় দেখিয়ে সে নিয়ে নেয়। আমার প্রতিবন্ধী ভাই রফিকের কাছ থেকে ইট বালুর ভাড়া দিতে হবে বলে ৬ হাজার টাকা নিয়েছে। শুধু আমার ভায়ের কাছ থেকে না যে ৬ জনকে বাড়ি দিচ্ছেন সবার কাছ থেকে এভাবে টাকা তুলেছেন মিস্ত্রিরি
বাড়ি পাওয়া প্রতিবন্ধী রফিক জানান, ইট বালুর ভাড়ার জন্য টাকা নিয়েছিল মিস্ত্রী। কত টাকা জানতে চাইলে প্রথমে বলেন সরন হচ্ছে না, পরে বলেন ৫-৬ হাজার টাকা দিয়েছি।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমশো গ্রামের বাসিন্দা ইনতাজ মোল্লা জানান, ৬ টি বাড়ি থেকেই মিস্ত্রী আলআমিন ৫-৬ হাজার করে টাকা নিয়েছেন এটা সত্য ঘটনা।
পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেন ব্যবস্থা নেওয়া হবে। আমি কেন অভিযোগ দিতে বলব জানতে চাইলে তিনি জানান আমি দেখছি। পিআইও মোবাইল করে এই প্রতিবেদক কে বলেন ঘটনাস্থলে এসেছি এমন কোন ঘটনা ঘটেনি অফিসে আসেন সরাসরি কথা বলা হবে। অফিসে যাওয়া হলে তিনি জানান দুই ভায়ের দ্বন্দ্বের জন্য এসব অপপ্রচার করছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানে আলম জানান, আমি তো দু’দিন আগে দায়িত্ব নিয়েছি, সরকারি বাড়ি নির্মানের জন্য কোন টাকা নেওয়ার সুযোগ নাই। ঘটনার সত্যতা পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রফিকুলের কাছ থেকে টাকা নিয়েছেন এমন ভিডিও এই প্রতিবেদকের কাছে রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied