ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চর কাঞ্চনপুরে তরমুজে স্বপ্ন বুনছেন রিয়াজ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ৪:১৪
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনায় জেগে উঠা চর কাঞ্চনপুরে প্রায় ৩০একর জমিতে তরমুজের চাষ করে স্বপ্ন বুনছেন উপজেলা যুবলীগের সদস্য রিয়াজ তালুকদার।
 
ক্ষেতজুড়ে গাছের লতায় লতায় ফুল আর তরমুজ। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে যতদূর চোখ যায় যেন, সবুজের সমারোহ। দিন যতই যাচ্ছে তরমুজের আকার বেশ বড় হচ্ছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময়ে রবি মৌসুমে খালি পড়ে থাকা বিস্তীর্ণ চরে চাষাবাদ করা হয়েছে তরমুজের। সেচ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি রিয়াজ তালুকদার। আর ১০-১৫দিন পরেই তরমুজের আকার আরও বড় হবে। সেই সাথে বাজারেও বিক্রি করা যাবে এই তরমুজ।
 
চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন ও সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু বলেন, রিয়াজ তালুকদার চর কাঞ্চনপুরে তরমুজ চাষ করে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন। আমারা তার বাগান দেখেছি। বাগানে প্রচুর ফল এসেছে। সঙ্গে অনেক ফুলও আছে। আবহাওয়া ভালো থাকলে আরও ফল আসবে বলে মনে হচ্ছে। এগুলো বিক্রি করে তিনি ভালো লাভ করতে পারবেন।
 
চাষি রিয়াজ তালুকদার বলেন,এই প্রথম আমি চর কাঞ্চনপুরে তরমুজ চাষ করেছি,এখানে তরমুজ চাষ করতে আমার প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে, আমার জীবনের সকল শপ্ন এই তরমুজ বাগান নিয়ে,আশা করি সব ঠিকঠাক থাকলে আর ১০-১৫দিন পর ভালো দামে বিক্রি করতে পারবো।
 
উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ শিরাজুল ইসলাম বলেন, তরমুজ চাষের প্রতি কৃষকরা বেশ আগ্রহ দেখাচ্ছে। আমরাও তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবারও তরমুজের বাম্পার ফলনের আশা করছি।

এমএসএম / এমএসএম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন