ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দূর্বৃত্তের হামলায় আহত ৩, আটক ৩


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৬:৪
মিরসরাইয়ে দূর্বৃত্তের হামলায় এক যুবকের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। উক্ত হামলায় রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে আরো আরো ২ জন। গতকাল রবিবার ( ৫ মার্চ) রাত ১০ টার সময় উপজেলার মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ স্টেডিয়াম সংলগ্ন মজুমদার স্টোরের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন পৌরসভার ৪ নং ওয়ার্ডেও আবদুস সালামের ছেলে আব্দুল্লাহ আল আরমান (২০) একই এলাকার নুরুল আফছারের চেলে মো. রাসেল (৩২) ইমাম হোসেন (২৮)।
এ৷ ঘটনায় হামলার শিকার আরমানের মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (মামলা নং, ৪) দায়ের করেন। পরে অভিযান চালিয়ে থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
 
 একই এলাকার হামিদুলের ছেলে জয়নাল আবেদীন, মো. জাফর, খোরশেদ আলম রাসেলসহ অজ্ঞাত ১০-১২ জন মিলিত হয়ে আরমানকে মারধর করে। এসময় বিবাদীদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আরমানের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করতে রাসেল (৩১) এগিয়ে গেলে বিবাদীদের হাতে থাকা রড দিয়ে রাসেলের মাথায় উপর্যপূরী আঘাত করলে সেও রক্তাক্ত জখম হয় ইমাম হোসেনকে এসময় ধারালো চুরি দিয়ে আগাত করে । পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
 
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরসরাই থানার এসআই খোরশেদ আলম বলেন, ঘটনার পর অভিযান পরিচালনা করে ঘটনার সাথে যুক্ত নিজাম, জয়নাল ও জাবেদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত