ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ২:৪১
ফেনীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাসরিন আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মহিপাল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নাসরিন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি ফেনী শহরের একটি বিউটি পার্লারের স্বত্বাধিকারী ছিলেন।
 
নিহত নারীর পরিবার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নাসরিন প্রতিদিনের মতো বিউটি পার্লার বন্ধ করে স্বামীর মোটরসাইকেলে মহিপালের পাশে মধ্যম রামপুর এলাকায় ভাড়া বাড়িতে ফিরছিলেন। তাঁর স্বামীরও শহরে ব্যবসাপ্রতিষ্ঠান আছে। কয়েক বছর ধরে তারা ফেনীতে ভাড়া বাসায় থাকতেন। গতকাল রাতে তাঁদের মোটরসাইকেলটি মহিপাল এলাকার হাজি নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে হঠাৎ নাসরিন পেছনে থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই স্বজনেরা লাশ সোনাগাজী উপজেলায় গ্রামের বাড়িতে নিয়ে যায়।
 
মনসুর আলম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ফিলিং স্টেশনের সামনে ওই নারী হঠাৎ মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে তাঁকে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সোমবার রাতে মহাসড়কের মহিপাল এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার কথা শুনেছেন। তবে স্বজনেরা লাশ নিয়ে যাওয়ায় বিস্তারিত জানতে পারেননি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ