ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে কলেজ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ৩:৫৭
চট্টগ্রামের মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ-যুবলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে মিরসরাই কলেজের সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানবন্ধনে শাহরিয়া নাজিম উদ্দিন নয়ন ও সাইদুল ইসলাম শাকিল এর নেতৃত্বে মিরসরাই কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহন করেন। 
এতে বক্তব্য রাখেন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ পারভেজ, পৌরসভা যুবলীগ নেতা শেখ মোমিন ও যুবলীগ নেতা সাদেক হোসেন এই সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, ফয়সাল আহম্মেদ, ফখরুল ইসলাম, সাইমুন জিতু, রাফি, আরাফাত, অহিদ,আশরাফ, শাহিন, আলিফসহ প্রমুখ। 
এতে বক্তারা বলেন, গত রবিবার রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার স্টেডিয়াম মজুমদার ষ্টোরে সামনে ন্যাক্কার জনক ভাবে মধ্যযুগীয় কায়দায় চিহ্নিত সন্ত্রাসীরা যুবলীগ কর্মী রাসেল (২৮), মীরসরাই কলেজ ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০) ও ইমাম (২২) উপর হামলায় গুরুতর আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। উক্ত ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ করার পরও এখনো পর্যন্ত সবাইকে গ্রেফতার না হওয়ায় তার ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে অভিযুক্ত সকল আসামীকে গ্রেফতার পুর্বক আইনে আওতায় না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত