ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ৪:৩০
কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সাতই মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেন উপজেলা প্রশাসন।
 
মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা শেষে  পুরস্কার বিতরণ করা হয়। 
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ। মাষ্টার জামাল উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা।
 
অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনু, নবীপুর (পূর্ব) ইউপি'র চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর (পশ্চিম) ইউপি'র (সাবেক ভিপি) চেয়ারম্যান জাকির হোসেন, জাহাপুর ইউপি'র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, দারোরা ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার প্রমুখ। 

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক