তানোরে পিটিয়ে হাত ভেঙ্গেছে প্রভাবশালীরা, মামলা নেয়নি পুলিশ
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে এক বয়স্ক দিনমজুরের ওপর হামলা করে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে হাত ভেঙ্গে ফেলেছে প্রভাবশালীরা। এঘটনায় আহত ওই দিনমজুর আইয়ুব আলীকে (৫২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার পুত্র মো. শহিদুল ইসলাম (২৭) বাদী হয়ে ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারী দুপুরে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বিবাদী করা হয় স্যানিটেশন ব্যবসায়ী প্রভাবশালী রবিউল ইসলাম রুবেল ও তার ভাই মিজানুর রহমান মিজান। কিন্তু রহস্যজনক কারণে ঘটনার ১৫ দিনেও থানায় মামলা রুজু করা হয়নি।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার জিওল মহল্লার বাসিন্দা আজাহার মেম্বারের পুত্র স্যানিটেশন ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল (২৫) ও তার ভাই মিজানুর রহমান মিজান (২৯) পূর্বশত্রুতার জের ধরে চাঁদপুর মহল্লার বাসিন্দা দিনমজুর আইয়ুব আলীকে হাতুড়ি দ্বারা বেধড়ক পেটায়। এতে আইয়ুবের হাত ভেঙ্গে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ফলে তানোর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়। পরে সেখানে হাড়জোড় চিকিৎসা নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন চিকিৎসা নেয় আইয়ুব আলী। এ হামলার ঘটনাটি ঘটে গত ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর মোড়ের দক্ষিণে অবস্থিত সিসিডিবি নামক ঘরের সামনে।
এঘটনায় আহত ওই দিনমজুর আইয়ুব আলীর পুত্র মো. শহিদুল ইসলাম (২৭) বাদী হয়ে ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারী দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানার এসআই আব্দুর রউফ বিবাদী দ্বারা প্রভাবিত হয়ে ঘটনাটি মিমাংসার জন্য চেষ্টায় আছেন। বিধায় রহস্যজনক কারণে ঘটনার ১৫ দিনেও থানায় মামলা রুজু করা হয়নি।
এবিষয়ে অভিযুক্ত রুবেল বলেন, তার স্যানিটেশন কারখানায় বেশ কিছু মালামাল চুরি হয়। তিনি অনুসন্ধানে জেনেছেন আইয়ুব আলীর দ্বারা এসব মালামাল চুরি হয়ে থাকে। এজন্য তাকে উচিত শিক্ষা দেবার জন্য পেটানো হয়েছে বলে এড়িয়ে গেছেন তিনি।দিনমজুর আইয়ুব আলী বলেন, তার পুত্র শহিদুলের স্ত্রীর সঙ্গে রুবেলের সর্ম্পক ছিল। এসব জেনে শোনে শহিদুল তার স্ত্রীকে তালাক করে দেয়। এঘটনা তিনি এলাকায় প্রচার করেছেন বলে সন্দেহ করে তাকে অন্যায়ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় রুবেল ও মিজান। থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলর আগামী শনিবার ১১ মার্চ মিমাংসা করে নিতে বলেছে। অন্যথায় তার বিরুদ্ধেই উল্টো চুরির মামলা হবে বলে জানান দিনমজুর আইয়ুব আলী ।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ বলেছেন, অভিযোগের পর ঘটনাটি তদন্ত করা হয়েছে। কিন্তু থানায় এখনও মামলা রেকর্ড হয়নি। ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে। সেইমতে আগামী শনিবার বসে মিমাংসা হবে বলে জানান তিনি। এসআইয়ের এমন বক্তব্য এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।
তবে, এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied