গোপালপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, ইপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাবলু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, স্কুল শিক্ষক কানিজ ফাতেমা রুমী প্রমুখ।
বক্তারা বলেন, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। সরকারি অফিসসহ নানাস্থানে নারীরা বিভিন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করছে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। উপজেলার বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied