বহুমুখী প্রতিভা ড. জাকিয়া সুলতানা
সকল শ্রেণিপেশার নারীদের জন্য মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম ‘নেক্সাস লেডিস ক্লাব’ ইতোমধ্যে নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটির প্রযোজক হিসাবে দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানটির প্রযোজক বহুমুখী প্রতিভা, টেলিভিশনের প্রিয় মুখ ড. জাকিয়া সুলতানা।
এছাড়া নেক্সাস টেলিভিশনে তার নির্মিত তুমিই প্রথম (দেশের বিভিন্ন সেক্টরে প্রথম নারীদের নিয়ে অনুষ্ঠান) ও স্টার মম (তারকা মায়েদের নিয়ে) অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রযোজক তিনি। অনুষ্ঠান দুটিও দর্শকের কাছে সমাদৃত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে স্নাতক, স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৬ সালে অনুষ্ঠান নির্মাতা হিসাবে বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখীতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয়।
লেখালেখিটা প্যাশন। ২০১৬ সালে এনটিভিতে ফিনিক্স ফ্লাই ও ২০১৮ সালে জিটিভিতে কাঠ পুতুলের গল্প নামের নাটক প্রচারিত হয় জাকিয়া সুলতানা’র লেখা গল্প অবলম্বনে। স্বাচ্ছন্দ্য বোধ করেন শিশুদের জন্য লিখতে। লেখা প্রকাশ হয়েছে সমকাল, প্রথম আলো ও ইকরিমিকরি পত্রিকায়।
২০০৩ সালে বাংলাদেশ বেতারের নাট্যশিল্পী হিসাবে অন্তর্ভুক্ত হন। একাধিক বেতার নাটকে অভিনয় করেছেন। ২০১৯ এ পিএইচডি ডিগ্রি লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দেশ ও দেশের বাইরে অভিনয় করেছেন একাধিক মঞ্চনাটকে। তথ্যচিত্র, গেইম শো, লাইভ শো, কুকিং শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছেন।
‘নেক্সাস লেডিস ক্লাব’ নারী উন্নয়নে বিশাল ভুমিকা রাখায় টেলিভিশনের শ্রেষ্ট প্রযোজক হিসেবে ‘উইমেন স্টার অ্যাওয়ার্ড ২০২২’-এ মনোনয়ন পেয়েছেন।
এমএসএম / এমএসএম
আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক
নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড
লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ
আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি
বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস