জাল মাঠপর্চা সরবরাহ করায় প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় জমির জাল মাঠপরচা সরবরাহ করে জালিয়াতি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আকরাম হোসেন লেবু (৩৫) নামের এক প্রতারকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শেরপুর থানায় তার বিরুদ্ধে আব্দুল হান্নান নামের এক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আকরাম হোসেন লেবু খামারকান্দি ইউনিয়নে খামারকান্দি উত্তরপাড়া গ্রামের জালাল মোল্লার ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে শুভাগাছা গ্রামের আব্দুল হান্নানের নিকট হতে সেটেলমেন্ট অফিস থেকে মাঠপরচা করে দেওয়ার কথা বলে ৩৫ হাজার টাকা নেয় আকরাম হোসেন লেবু। এর দীর্ঘ ৮ মাস পর দাগ নং ৪৩৬ খতিয়ান ২৫৯ মৌজা শুভগাছা ডিপি ৪০৪ এজএল নং ১৪৪,পরিমাণ ১৯ শত জমির মাঠপরচা দেয়। সেই মাঠপরছা নিয়ে উপজেলা ভূমি অফিসে এসে দেখালে তারা জাল (ভূয়া) মাঠপরচা বলে সনাক্ত করেন।
পরবর্তীতে আকরাম হোসেন লেবুকে ঘটনার বিষয়ে জানালে সে ঠিক করে দেওয়ার কথা বলে দীর্ঘ কয়েক বছর যাবৎ হয়রানি করে আসছে। গত ৬ মার্চ বিকেল ৪টার দিকে তাকে আবার অবগত করলে সে কোন টাকা ফেরত দেবে না বলে জানান। এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণনাশকের হুমকি দেয়।
অভিযোগের সুত্র ধরে তার খবর জানতে এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এর আগে ১১ মে ২০২০ সালে তার বিরুদ্ধে দিনে দুপুরে জীবননাশের হুমকি দিয়ে দুটি টিনের ঘর, টিনের বেড়া,, নগদ টাকাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ায় পুলিশের হাতেও আটক হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied