ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নির্দেশনা মানছে না পাটগ্রামে লোকজন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাধারণ লোকজন মানছে না সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদুল আজহার দুদিন পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, বিজিবিসহ স্থানীয় প্রশাসন লকডাউন মানাতে জোরালো তৎপরতা ও কঠোর অবস্থানে থাকলেও বাজারমুখী লোকজনদের কোনোভাবেই নির্দেশনা মানাতে পারছেন না।
 
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘরমুখী করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও লোকজনকে অযথা বাজারে ঘোরাফেরা না করতে টহল জোরদার করেছে প্রশাসন। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখলেও উৎসুক লোকজন নির্দেশনা না মেনে অকারণে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে নানান অজুহাত দেখাচ্ছে। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কসহ গ্রাম এলাকা থেকে চলছে যাত্রীবাহী নসিমন-করিমন, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকলে, ব্যাটারিচালিত ভ্যান, রিকসা। গ্রাম এলাকার স্থানীয় হাট-বাজারগুলোতে জনসাধারণের উপচেপড়া ভিড় দেখা গেছে। শহরের চেয়ে গ্রামের মানুষদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে চলাফেরায় উদাসীনতা বিদ্যমান।
 
পাটগ্রামের চৌরঙ্গী মোড় এলাকার কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর এলাকার অটোরিকসা চালক ফরিদুল ইসলাম (২৮) বলেন, প্রশাসন নিষেধ করেছে, তারপরও গাড়ি নিয়ে আসতে হয়। গাড়ি না চালালে খাব কী?
 
জোংড়া ইউনিয়নের মমিনপুর এলাকার ব্যাটারিচালিত ভ‍্যানচালক সুজন ইসলাম (৩৫) বলেন, মাস্ক ময়লা হয়েছে তাই নিয়ে আসিনি।
 
পাটগ্রাম ইউনিয়নের বাবুকামাত এলাকার জহুরুল ইসলাম (৪৫) বলেন, কোনো কাজ নেই, একজনের সাথে দেখা করতে এসেছি। এখন চলে যাব।
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, সারাদিন উপজেলার শহর ও গ্রামের হাট-বাজার, রাস্তাঘাটে ছুটে চলেছি। জনসাধারণের অযথা ঘোরাফেরা রুখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জরিমানা করছি। এরপরেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। ঘেমে কর্দমাক্ত হয়ে বাধা-নিষেধ করেও জনসাধারণকে মানাতে পারছি না।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু