ছিনতাইকালে ডেমরা থানার এসআই মোজাম্মেল হকসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ ৪জনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার প্রভাকরদি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সরকারি পিস্তল ও হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ডেমরা থানার এস আই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া( ২০) ও বিজয় (২৬)।এ ঘটনায় ছিনতাইয়ের শিকার সজীব শুক্রবার (১০ মার্চ) বিকেলে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় বাদী সজীব উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকা থেকে সিএনজিতে চড়ে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রাপথে সজীব তার মামা সবুজের (৪০) সঙ্গে দেখা করার জন্য আড়াইহাজারের প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারির দোকানের সামনে সিএনজি থেকে কাশবনের মাঠে নামেন।
তবে, সেখানে যাওয়ামাত্র পুলিশের এসআই মোজাম্মেলসহ ৪জন তাদের ঘিরে ফেলেন। এ সময় মোজাম্মেল তার সঙ্গে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া পরিয়ে দেন। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং সজীবের কাছে থাকা নগদ ৮২ হাজার ৫শ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।
মামলায় সজীব আরও উল্লেখ করেন, এক পর্যায়ে আসামিরা তাদেরকে হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হেঁচড়ে সামনের রাস্তায় নিয়ে যায় এবং ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এ সময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার করলে রাস্তায় টহলরত এএসআই নুরে আলমের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের একটি দল এগিয়ে আসে। সেখানে মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতার করে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান। দৈনিক সকালের সময় কে বলেন,এস আই মোজাম্মেল হোসেন নামে একজন এসআই ডেমরা থানায় কর্মরত আছে। তবে, গ্রেফতারকৃত অন্য তিন আসামি তার থানার নয়। ওসি আরো জানান এসআই মোজাম্মেল হক ডেমরা থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন ঘটনার তারিখে তার ডিউটি ছিলনা।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা