ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলে কৃতজ্ঞতা সভা ও সম্মেলন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ৪:৫০
বিলুপ্ত ছিটমহলে রাস্তা, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, বিভিন্ন ভাতা প্রদানসহ নানা উন্নয়ন হওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চার জেলার বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে সভা করেছে।  
রোববার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামের মুজিব-ইন্দিরা নগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 
১৯৭৪ সনের মুজিব-ইন্দিরা চুক্তির সফল বাস্তবায়নের মধ্যদিয়ে ৬৮ বছর পর ছিটমহলের বাসিন্দাদেরকে নাগরিকত্ব দেওয়া ও জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সভায় বক্তব্য দেন।  বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি কবি গোলাম মতিন রুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম খোরশেদ রেজা, যুগ্ম- সম্পাদক আবু তালেব, কুড়িগ্রাম জেলার বিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলের আলতাব হোসেন, মনির উদ্দিন, পঞ্চগড় জেলার বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের রুহুল আমিন, বেউলাডাঙ্গার আবুল হোসেন সরকার, নীলফামারী জেলার বিলুপ্ত খারিজা গিতালদহ ছিটমহলের শফিকুল ইসলাম, লালমনিরহাটের বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের মকছুল হোসেন, পানিশালা ছিটমহলের মতিয়ার রহমান প্রমুখ। 
ছিটমহল বিনিময়ের আন্দোলনে ভূমিকা রাখায় সরকারের নিকট নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি আদায়ের লক্ষ্যে সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় এ কমিটির সভাপতি লালমনিরহাটের পাটগ্রামের কবি গোলাম মতিন রুমি, সাধারণ সম্পাদক কুড়িগ্রামের ফুলবাড়ির আলতাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন পঞ্চগড় সদর উপজেলার মফিজার রহমান।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু