ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিক মালিকের দেনদরবার শুরু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৫:২০

খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিকের মালিকের গোড়ামীতে অপারেশনের পর ভ’ল  চিকিৎসায় গুরুতর অসুস্থ মুন্নীর খিচুনী বন্ধ হচ্ছে না। খুলনা মেডিকেল কলেজের সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। থানা অভিযোগ গ্রহন না করায় প্রতিকারের আশায় আদালতের দারস্থ হচ্ছেন রোগীর স্বজনরা। সরেজমিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে এবং স্বজনদের দেয়া তথ্যে এসব কথা জানা গেছে।  
 গত ১৭ ফেব্রুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক খানের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ডাক্তার শেখ সুফিয়ান রোস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। গত শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিটে যেয়ে দেখা যায় মুন্নী বেগমের খিচুনী অব্যাহত রয়েছে। কর্তব্যরত ডাক্তার বলেন, বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট পেলে খিচুনীর কারণ জানা সম্ভব হবে। মুন্নীর স্বজন আরিফুল খান বলেন, গতকাল ডুমুরিয়া থানায় অভিযোগ দিতে গেলে থানা গ্রহন করেনি। আজ আদালতে মামলা করা হবে বলে জানান। তিনি বলেন, ক্লিনিক মালিক মহাসীন খান মোবাইলে যোগাযোগ করেছেন বিষয়টি মিমাংসা করার জন্য।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার