পিরোজপুরে কাপড় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে উত্তাল শহর
পিরোজপুর শহরের এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা আন্দোলন করেছে। হামলাকারীদের বিচারের দাবীতে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ও বিক্রি বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আসামীদের গ্রেপ্তার সহ বিচারের দাবীতে রোববার জেলার ব্যবসায়ীরা বেলা ১১.০০ টা থেকে ১১.১০ মিনিট সকল প্রকার বিক্রি বন্ধ রেখে প্রতিবাদ জানান। এদিকে কাপড় ব্যবসায়ীদের আন্দোলনের সাথে একমত প্রকাশে করে জেলা ব্যবসায়ী সমিতির ৫৬ টি সংগঠন একসাথে আন্দোলন করায় উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর শহরে।
পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টির মুঈন গার্মেন্টসের ব্যবসায়ীর উপরে কাপড় ক্রয় নিয়ে ঝগড়ার জেরে শনিবার দুপুরে একদল যুবক এসে হামলা চালিয়ে দোকানের ব্যবসায়ী রেজওয়ান খান সুইটের উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং দোকানের মালামাল লুটপাট করে। তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে শহরের ব্যবসায়ীর জড়িতদের আটকের দাবীতে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। পরে কাপড় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ জানান। ব্যবসায়ীরা এ সময় জানান স্থানীয় কিছু যুবক জেলা ছাত্রলীগের নাম করে বিভিন্ন সময় তাদের উপর হামলা চালিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে আসছে। তাই ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তার সহ বিচারের দাবী করেন। ব্যবসায়ীদের এ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে শহর।
ভুক্তভোগী মুঈন গার্মেন্টসের ব্যবসায়ী রেজওয়ান খান সুইট জানান, অন্যায় ভাবে কয়েকজন যুবক তার উপরে হামলা চালায় এবং দোকানের ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। তার উপরে অতর্কিত হামলা ও ছিনতাইয়ের বিচার সুষ্ঠ বিচার চান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের উপর এ হামলা বিচার না হলে এবং এই রকম কোন ঘটনা যদি পুনঃরায় ঘটে তাহলে পিরোজপুরের ব্যবসায়ীরা আগামীতে আরো বড় আন্দোলনের নামার হুশিয়ারী প্রদান করে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ব্যবসায়ীদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত