ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বারি’তে সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৬:১৭
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে  রবিবার কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্পের আওতায় সেমিনার ও কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরনী অনুষ্ঠান ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, কর্মকর্তা এবং বিশিষ্ট জন অংশগ্রহণ করেন। 
 
সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি যন্ত্রপাতির প্রতিভা অন্বেষণ ও বিকাশ সংক্রান্ত উপস্থাপনা করেন এফএমপিই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডিপি প্রকল্পের প্রকল্প পরিচারক ড. মো. নূরুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে বারি'র পরিচালকগণ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন। পরবর্তীতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদ বিতরন এবং চেক প্রদান করেন। এবছর ৬ জন উদ্ভাবকের ৭টি উদ্ভাবন বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে ‘ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো’ এর উদ্ভাবক মো. সবুজ হোসেন-কে প্রথম পুরস্কার, ‘গাছ হতে চিনাবাদম ছাড়ানো যন্ত্র’ এর উদ্ভাবক মো. আল হেলাল, ‘বাদাম মাড়াই মেশিন’ এর উদ্ভাবক মো. নবাব আলী মন্ডল, ‘অটো মাসরুম স্পন তৈরি মেশিন’ এর উদ্ভাবক মো. আজমল হক-কে দ্বিতীয় পুরস্কার এবং ‘তেল মিল (চেম্বার সিস্টেম)’ এর উদ্ভাবক মো. মাহফুজুর রহমান, ‘স্মার্ট ইউনিভার্সাল সিড ক্লিনিং এন্ড ডিসইনফেকটিং মেশিন’ এর উদ্ভাবক এম. এইচ. এম মাজেদুর রহমান, ‘মেজার সয়েল হিউমিডিটি এন্ড পাম্প কন্ট্রোল রিমোটলি’ এর উদ্ভাবক মো. আজমল হক-কে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ