ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মায়োতে যাওয়ার পথে মাদাগাস্কারে নৌকাডুবি, নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ১২:৭

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় অর্ধশত আরোহী ছিলেন। মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টার সময় ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

মূলত মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টা করার সময় একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

এক বিবৃতিতে মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানিয়েছে, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহীকে বহনকারী ওই নৌকাটি ডুবে যায়।

সংস্থাটি বলেছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

আফ্রিকার এই দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা