চীনের সিপিপিসিসির প্রথম অধিবেশনে জনগণতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রাণশক্তি প্রতিফলিত হয়েছে
চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) প্রথম অধিবেশন ১১ মার্চ সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে।
অধিবেশনে অংশগ্রহণকারী সকল সংস্থা ও তৃণমূল সদস্যদেরকে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র পাশে দাঁড়িয়ে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চেতনায় দৃঢ়প্রতিজ্ঞ থেকে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং চীনা জাতির পুনরুত্থানের জন্য প্রচেষ্টা চালানোর তাগিদ দেয়া হয়েছে।
সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সি চিন পিং, লি খ্য ছিয়াং, লি চান শু, ওয়াং ইয়াং, লি ছিয়াং, চাও ল্য চি, হান চেং, ছাই ছি, তিং শুয়ে সিয়াং, লি সি এবং ওয়াং ছি শান উপস্থিত ছিলেন।
অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ওয়াং হু নিং বলেন, চীনের সিপিপিসিসির প্রথম অধিবেশন ছিল বলিষ্ঠ, ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক অধিবেশন। তাতে চীনের সার্বিক জনগণতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রাণশক্তি প্রতিফলিত হয়েছে।
সকল সদস্য গভীরভাবে সরকারী কর্মপ্রতিবেদন নিয়ে আলোচনা এবং সিপিপিসিসির স্থায়ী কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করেছেন। তাঁরা সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর পার্টি ও দেশের ব্যাপক ঐতিহাসিক অগ্রগতির প্রশংসা করেন এবং ‘দুটি নিশ্চিতকরণ’র তাৎপর্য সম্পর্কে জেনেছেন। পাশাপাশি, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির পুনরুত্থানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা আস্থাবান হয়েছেন।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
Link Copied