আওয়ামীলীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখার মূল শক্তি তৃণমুল নেতাকর্মী : এমপি বাবু
খুলনা -৬( কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামীলীগকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখার মূল শক্তি তৃণমুল নেতাকর্মীরাই। তাদের শ্রম, মেধা, ঘাম এবং রক্তের উপর দাঁড়িয়ে পর পর তিনবারসহ মোট চারবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়।তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাঠ পর্যায় নেতাকর্মীদেরকে খুব বেশি পছন্দ করেন। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ জনপ্রিয় ও সুসংগঠিত রাজনৈতিক দল। দলের পদ পদবীর জন্য কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে ছাড় পায়নি। ভবিষ্যতেও পাবে না। তাই সেদিকে খেয়াল রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমুল নেতাকর্মীদের মাধ্যমে জনগনের কাছে পৌছে দিতে হবে।’নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই দলের প্রাণ, আপনারাই দলের জীবনীশক্তি। সুতরাং আপনাদের ঐক্য, সংহতি দলের জীবনীশক্তি বাড়াবে, দলের শক্তিকে বাড়াবে।’ রবিবার সন্ধায় কয়রা উপজেলা সদরের
১ ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম হারুন অর রশিদ, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ইউনুস আলী, চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এম এম খাইরুল আলম৷ ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির নিউটনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied