রাজধানীতে গাজী বাবু ইউনিক কালেকশনের ২য় শো-রুমটি শুভ উদ্ধোধন করা হয়
রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় সদরঘাটের গ্রেটওয়াল শপিং সেন্টারের ৪র্থ তলায় গাজী বাবু ইউনিক কালেকশনের ২য় শো-রুমটি ১২( মার্চ রবিবার) বিকেলে উদ্বোধন করা হয়।
পায়ে-পায়ে ছন্দ আর আনন্দে দিন কাটাতে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের জন্য উদ্ধোধন হল গাজী বাবু ইউনিক কালেকশন। কোতোয়ালী সদরঘাটের গ্রেটওয়াল শপিং সেন্টারের ৪র্থ তলায় গাজী বাবু ইউনিক কালেকশনের ২য় শো-রুমটি উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী বর্তমান ঢাকা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডঃ কাজী ফিরোজ রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দীন রানা ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম, ৩৭ নং ওয়ার্ড,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী ২৫নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু,বিক্রমপুর গার্ডেন সিটি ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাজী মো: কামাল হোসেন,পাটুয়াটুলি মসজিদের কমিটির সাধারণ সম্পাদক দবির খান, ২২ মার্কেট এক্সেসরিজ সমিতির উপদেষ্টা ইউসুফ খান, ২২ মার্কেট এক্সেসরিজ সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর, গ্রেট ওয়াল শপিং সেন্টার ব্যাবসায়ী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ব্যাবসায়ী বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের ও আওয়াতধিন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
জানতে চাইলে “গাজী বাবু ইউনিক কালেকশনের “স্বত্বাধিকারী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ঈদের উৎসবকে রঙিন ও আনন্দমুখর করে তুলতে প্রয়োজন নতুন পোশাকের। ইতোমধ্যে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার জন্য বিশেষ আয়োজন শুরু হয়ে গেছে। সব বয়সী মানুষের কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে এসেছে “গাজী বাবু ইউনিক কালেকশন”। এছাড়া মানুষকে আরও বেশি সুন্দর ও স্মার্ট করে তুলতে জুতার কোনো বিকল্প নেই। আগের দিনে মানুষ জুতা ব্যবহার করতো শুধুমাত্র নিজের পা-কে ধূলোবালি থেকে নিরাপদ রাখার জন্য। কিন্তু সময়ের ক্রমনানুসারে এখন মানুষ পায়ের নিরাপত্তার পাশা পাশি নিজেকে অন্যের চেয়ে একধাপ বেশি স্মার্ট করে উপস্থাপন করতে জুতা ব্যবহার করে থাকে। নতুন এই শো-রুমে আপনার বিভিন্ন বয়সের মানুষের জুতা-স্যান্ডেল পাবে। আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের জুতার কালেকশন রয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা