ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন পরিচয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি


বাবুল হৃদয় photo বাবুল হৃদয়
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ১২:৪৯

নেত্রী, অভিনেত্রীর পর এবার নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যোতি বলেন, ‘প্রথমত মনে হচ্ছে এটা অনেক বড় দায়িত্ব। সেটা ভেবে বেশ চাপ অনুভব করছি। তবে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে। অফিসে যোগ দেয়ার পর আসলে আমার কাজ বা দায়িত্ব সম্পর্কে বুঝতে পারবো। আমি এখন মন্ত্রণালয়ে এসেছি পুরো বিষয়টি জানার জন্য।’

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীসময় তার অভিনীত তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ও আজাদ কালামের বেদেনী চলচ্চিত্র দুটি মুক্তি পায়।


জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেক আপ। ২০১০ সালের শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

BH / BH

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট