ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বেকার সময় কাটছে চামড়া শিল্পনগরীর শ্রমিকদের


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১২:৮

কোরবানির পশুর কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ এখনো পুরোদমে শুরু করেননি সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর ট্যানারি মালিকরা। বর্তমানে শিল্পনগরীর ভেতরেই লবণজাত করা চামড়ার লবণ ও পশম ছাড়ানোর কাজ চলছে। আগামী দু-এক দিনের মধ্যে শুরু হবে ওয়েট ব্লুর কাজ। এদিকে আড়তদারদের কাছে থেকে লবণজাত চামড়া কিনতে শুরু করেছেন ট্যানারি মালিকরা।

দেশের চামড়া খাতের সবচেয়ে বড় প্রকল্প সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী অনেকটাই স্তব্ধ। এই সময়টায় কোরবানির পশুর চামড়া লবণজাতকরণ প্রক্রিয়ার মধ্যদিয়ে বেকার সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় চলছে লবণ ও পশম ছাড়ানোর কাজ। ওয়েট ব্লুর জন্য প্রস্তুত করা হচ্ছে চামড়া।

এদিকে রোববার (২৫ জুলাই) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লবণযুক্ত চামড়া কিনতে শুরু করেছেন ট্যানারি মালিকরা। চামড়ার মান ধরে রাখার পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করতে মৌসুমি ব্যবসায়ীদেরই চামড়ায় লবণজাত করার পরামর্শ সংশ্লিষ্টদের। চলতি বছর সারাদেশ থেকে ৮০ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা।

কারখানার শ্রমিকরা জানান, ওয়েট ব্লুর কাজ আমাদের আরো দুই দিন পরে শুরু হবে। পশম ছাড়ানোর কাজ চলছে।

বিটিএ সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ জানান, আগামী দুই মাস আমাদের চামড়া কেনাকাটা চলবে। সরকারের বেঁধে দেয়া দামে আমরা চামড়া কিনব।

জামান / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল