ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জোরারগঞ্জ থানার আন্তরিক প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে ৪ পর্যটককে


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ২:১১

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কলের ভিত্তিতে পথহারা ০৪ জন পর্যটককে মিরসরাইয়ের গহীন পাহাড়ী এলাকা মেলখুম থেকে ০৬ ঘন্টার পর উদ্ধার। মঙ্গলবার  (১৪ই মার্চ) তারিখ দুপুর ২ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসারের নাম্বারে কল করে জানানো হয়  জোরারগঞ্জ থানাধীন মেলখুম ঝর্ণায় ঘুরতে এসে ০৪ জন পর্যটক ভুল পথে গহীন অরুন্যে হারিয়ে যায় । চারদিকে ঘুরাফেরা করে রাস্তা না পেয়ে তারা বর্তমানে অজ্ঞাত টিলায় অবস্থান  নেয়।  

পরে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আল মাহমুদ শরীফ এর নেতৃত্বে এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ প্রযুক্তির সহায়তায় প্রায় ৬ কিঃমিঃ পাহাড়ী টিলা বেয়ে তাদেরকে সন্ধ্যা ৬ টার  সময় গহীন অরুণ্য থেকে মানসিক বিপর্যস্ত অবস্থায় ০৪ জন পর্যটককে উদ্ধার করে। 

উদ্ধারকৃত পর্যটকেরা  হলো আদনান সামী(২০),সে কুমিল্লা জেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের বাসিন্দা।  মোতাহের হোসেন(২৪), ইফতেখার হোসেন(২৪),দুইজন কুমিল্লা  জেলার বেলঘর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ মহসিন হোসেন(২৪), কুমিল্লা জেলার সোয়ারবিল গ্রামের বাসিন্দা তারা সবাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র।

পরবর্তীতে তাদেরকে উদ্ধার পূর্বক খাবার পানি, হালকা খাবার খাইয়ে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার পর থানায় নিয়ে আসা হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্মকর্তা বলেন, এটি একটি গহীন এলাকা,  এখানে মানুষ অতি উৎসাহী হয়ে আসতেছে তবে এটি বিপদ জনক জায়গা।  খুব শীগ্রই এ ব্যাপারে বন বিভাগ পদক্ষেপ নিবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত