ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভোলায় স্ত্রীর রক্তদাতাকে বাড়ি পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ২:৪৭

ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিয়ে পুনরায়  হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য।

বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতাল দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) মো:মামুন এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

নিহতের পিতা মোসলেউদ্দিন জানান, গতকাল রাতে ভোলা মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে  শামসুর রহমান শুভ এর কন্যা সন্তানের জন্ম হয়। তখন তাঁর স্ত্রীর জন্য রক্ত প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতা কে হাসপাতালে নিয়ে আসেন। রক্ষা দেওয়া শেষে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিতে যান তিনি। তাঁকে বাড়িতে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে বাসস্ট্যান্ড পর্যন্ত আসলে হঠাৎ ভোলা থেকে চরফ্যাশনের দিকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা তাঁর মৃত ঘোষণা করেন।

নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের  দক্ষিণ চাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সংবাদকর্মী ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, বাসস্ট্যান্ড এলাকায়ে একটি সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়েছি। ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি।

সাংবাদিক সামসুর রহমান শুভ র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন,সম্পাদক এম,নুরুন্নবী, বাংলাদেশ প্রেসক্লাব তজুমদ্দিনের সভাপতি মোঃ রফিক সাদী প্রমূখ।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন