ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

চীনের অভিন্ন সমৃদ্ধ সমগ্র বিশ্বকে উপকৃত করেছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:১৮
চীনের ‘দুই অধিবেশনে’র সফল সমাপ্তি উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রতিষ্ঠান সিজিটিএনের ইংরেজি চ্যানেল ১৩ মার্চ টিভিতে ‘সকলের অভিন্ন সমৃদ্ধির আধুনিকায়ন’ শীর্ষক একটি ফোরাম আয়োজন করেছে। 
 
‘চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন এবং বিশ্ব’ নামের ধারাবাহিক  বিদেশী প্রচারমূলক কার্যক্রমের একটি অংশ হিসেবে আয়োজিত হয় এ ফোরাম। এতে বৃটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশের রাজনীতিবিদ, থিংক ট্যাঙ্ক, এবং চীন-বিষয়ক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়। 
 
তাঁরা চীনের নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়ায় অভিন্ন সমৃদ্ধির উপলব্ধি ও চেষ্টা এবং বিশ্বের জন্য অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের পথ সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে আলোচনা করেন। অতিথিরা একমত হন, চীনের অভিন্ন সমৃদ্ধির পথ জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর ফলাফল সমগ্র বিশ্বকে উপকৃত করেছে, যা অন্যান্য দেশের কাছে শিক্ষণীয়ও বটে।
 
ব্রাজিলের শিল্প উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রাক্তন মন্ত্রী আলেসান্দ্রো কলম্বিউস্কি টেক্সেইরা বলেন, গত কয়েক দশক ধরে চীনের উন্নয়নের সাফল্য অভিন্ন সমৃদ্ধি অর্জনের সম্ভাব্যতা প্রমাণ করেছে। চীনের আধুনিকায়ন উন্নয়ন, দারিদ্র্যবিমোচন এবং জলবায়ু মোকাবেলাসহ নানা বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এসব লক্ষ্য কেবল চীনকেই উপকৃত করেনি, বরং এই অঞ্চল এবং বিশ্বের জন্যও কল্যাণ বয়ে আনবে। চীনের পদক্ষেপের সার্বজনীন তাৎপর্য ও মূল্য রয়েছে এবং এটি সমগ্র মানবজাতির অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের একটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন। 
 
ফোরামটি ১৩ মার্চ একই সাথে কেনিয়া, মিশর, পাকিস্তান এবং ফিলিপিন্সসহ ‘এক অঞ্চল এক পথ উদ্যোগে’র ২০টি পার্শ্ববর্তী দেশের মিডিয়াতে সম্প্রচার করা হয়। যুক্তরাষ্ট্র, বৃটেন, ব্রাজিল, মালয়েশিয়া, ভারতসহ বহু দেশের মূলধারার মিডিয়া ফোরামের প্রতিবেদন সম্প্রচার করেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

এমএসএম / এমএসএম

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু