পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান : ৩ দালাল গ্রেফতার
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ করেই অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। অভিযান কালে তিন দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।
গতকাল বুধবার দুপুরে জেলা দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃতে জেলা দুদকের কর্মকর্তাগন এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত দালালরা হলো, জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের পুত্র ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের পুত্র রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের পুত্র মাকসুদুর রহমান (৪৬)। পরে ৩ দালালকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠান হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমাদের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ছদ্দবেশী একটি টিম পাসপোর্ট অফিসে প্রেরন করি। তাদের কাছে এই দালালচক্র দ্রুত এবং কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট করে দেবার জন্য টাকা দাবি করে। এ সময় গ্রাম থেকে থেকে আসা নিরীহ মানুষ জনের কাছেও টাকা দাবীর প্রমাণ পাই। পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে গ্রেফতার করি। পরবর্তীতে আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাদের তুলে দেই। জেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জন দালালকে আমরা গ্রেফতার করি। যারা বিভিন্ন সময়ে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহণ করে থাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইলিয়াসকে ১০ দিন, ও রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত