ধর্মপাশা ব্র্যাকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
সুনামগঞ্জের ধর্মপাশায় ৬০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পাশে আছি প্রকল্পের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ব্র্যাক ধর্মপাশা শাখা কার্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এতে স্বাগত বক্তব্য দেন, ব্রাঞ্চ ম্যানেজার শাহাব উদ্দিন। অনুষ্ঠানে ধর্মপাশা শাখার এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, শিক্ষার্থী অভিভাবক তানিয়া আক্তার। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’