ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে গাঁজাসহ আটক ২


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১২:২৯

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সাজ্জাদ হোসেন ও তানজিল আহম্মেদ শিপলু নামে দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মুক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক তানজিল আহম্মেদ শিপলু মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার শিল্পী জহির আহম্মেদের ছেলে। অপর আসামি মো. সাজ্জাদ হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাড়ির মৃত আ. মজিদ হামদুর ছেলে।

জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর চৌধুরীবাড়ি এবিসি ফ্যাক্টরির উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সাজ্জাদ হোসেন ও তানজিল আহম্মেদ শিপলু নামে দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তানজিল আহম্মেদ শিপলুর নামে আরো ৭টি মামলা রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার