ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

লিবিয়া থেকে উধাও ২.৫ টন ইউরেনিয়াম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ১:৪

যুদ্ধ-বিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। হদিশ না থাকা এই ইউরেনিয়ামের আনুমানিক পরিমাণ প্রায় ২.৫ টন। জাতিসংঘের পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থাপনা থেকে আনুমানিক আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার সদস্য দেশগুলোকে বুধবার বলেছেন, লিবিয়ার একটি স্থানে রাখা আগে ঘোষিত হিসাব থেকে ঘনীভূত করা ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক নেই বলে মঙ্গলবার পরিদর্শকরা দেখতে পেয়েছেন।

ওই স্থানের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য উল্লেখ না করে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সেখান থেকে পরমাণু উপকরণ সরিয়ে ফেলার বিষয় খোলাসা করতে এবং এগুলোর বর্তমান অবস্থান জানতে আইএইএ আরও কার্যক্রম পরিচালনা করবে।

লিবিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক একনায়ক মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে ২০০৩ সালে দেশটি পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি পরিত্যাগ করে। ২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়।

মূলত গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটি চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে। আর সেই সংকট এখনও অব্যাহত রয়েছে।

সেই সংকটের জেরে লিবিয়া এখনও পশ্চিমাঞ্চলীয় রাজধানী ত্রিপোলিতে নামমাত্র অন্তর্বর্তী সরকারের মধ্যে এবং পূর্বে সামরিক শক্তিমান খলিফা হাফতার সমর্থিত আরেকটি সরকারের মধ্যে বিভক্ত অবস্থায় রয়েছে।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা