ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোর শিবনদী ব্রীজের রাস্তা নির্মাণ কাজে ধীরগতি ভোগান্তিতে জনসাধারণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ১:৮

রাজশাহীর তানোরের শীব নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণে ধীর গতির কারণে লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এনিয়ে তানোর ও মোহনপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের (ইউপি) লক্ষাধিক মানুষ ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাড়ছে ক্ষোভ। জানা গেছে, তানোর পৌর সদরের গোল্লাাপাড়া-সইপাড়া রাস্তার শীব নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাত্র ২০০ মিটারের সংস্কার কাজ প্রায় ৩ মাস যাবত মাঝ পথে আটকে আছে। মানুষের যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করেই প্রায় তিন মাস ধরে বালি ফেলে রাখা হয়েছে। এসব বালিতে পানি না দেয়ায় সেটা এখন বালির চরে রুপ নিয়েছে। এতে দুই উপজেলার কয়েকটি ইউপির প্রায় লক্ষাধিক মানুষের  দুর্ভোগ চরমে উঠেছে।  বিশেষ করে কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। মাত্র দুশ’মিটার সংযোগ সড়কের কাজ মাঝ পথে আটকে থাকায় দু’উপজেলার লক্ষাধিক মানুষকে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির আতানারায়নপুর গ্রামের কৃষক আব্দুল কাদের ও আব্দুল আলিম বলেন, মাত্র দুশ’হাত রাস্তা সংস্কার না হওয়ায় তাদের ১০ কিলোমিটার পথ ঘুরে আলু নিয়ে তানোর ক্লোডস্টোরে যেতে হচ্ছে, এতে তাদের কায়িকশ্রমের পাশাপাশি বেশী অর্থ গুনতে হচ্ছে। তারা বলেন, ঠিকাদার আব্দুর রশিদের খামখেয়ালির কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছে, এই সেতুর পর কাজ শুরু করে পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু ট্যানেলের মতো মেগা প্রকল্পের কাজ শেষ হলেও এই সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, মানুষের দুর্ভোগ হলে তিনি কি করবেন, তিনি বলেন, মাটির কারণে প্রতিবছর সংযোগ সড়ক ভেঙে যায়। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, সিডিউল অনুযায়ী কাজ করে নেওয়া হচ্ছে। কোন অনিয়ম হয়নি। অতীতের চেয়ে যে প্লানে টিকসই সড়ক হবে সে অনুযায়ী কাজ চলছে। আগামী জুনের আগেই শেষ হবে। পানি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান পানি দিতে হবে, না দিলে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত