ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মসজিদের পবিত্রতা রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:৫১

ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে পবিত্র মসজিদের অভ্যন্তরে ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচার বন্ধ এবং মসজিদের পবিত্রতা রক্ষার দাবিতে ধর্মপ্রাণ মুসল্লিরা আজ সকাল ১১টায় (বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে গাজীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মো. আতিক মাহমুদ মো. মাজেদুল ইসলাম ভূইয়া, অ্যাডভোকেট নূরনবী সরদার, মো. জাকারিয়া মোল্লা, মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর আলম, মো. এরশাদ আলী, মাহমুদা আক্তার লিজা, ডা. আব্দুল কাদির, নূরুল আমীন, শফিকুল ইসলাম প্রমুখ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বরাবরে দেওয়া মো. আতিক মাহমুদ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন ব্যক্তি মসজিদের অভ্যন্তরে নামাজ ও খুতবা থামিয়ে বা দেরি করিয়ে নিজের ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচার করে বক্তব্য দিচ্ছেন। যা পবিত্র কুরআন ও হাদিসের পরিপন্থী। আবার মসজিদের অভ্যন্তরে নিজের ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচার করে বক্তব্য দেওয়ার ভিডিও রেকডিং করে তা ফেসবুকে প্রচার করছেন। এতে মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি খারাপ দৃষ্টান্ত স্থাপন হচ্ছে। এই ধারা অনুসরণ করে সবাই যদি মসজিদের অভ্যন্তরে নিজের ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচার করে বক্তব্য দিতে থাকে তাহলে পরিস্থিতি কেমন হবে?

স্মারকলিপিতে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের মসজিদের অভ্যন্তরে দেওয়া ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচারের দুটি ভিডিও সংযুক্ত করে দেওয়া হয়।

স্মারকলিপিতে মসজিদের অভ্যন্তরে কারো ব্যক্তিগত গুণগান ও মতাদর্শ প্রচার করে বক্তব্য দেওয়া অবিলম্বে বন্ধ করা এবং এ ব্যাপারে জনগণকে সচেতন করার দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা