গণভোজের তারিখ চেয়ে মেসি ও আর্জেন্টিনা দলকে দাওয়াত মাসুদের
জামালপুরের সরিষাবাড়ীতে মেসি পাগল মাসুদের ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের তারিখ চেয়ে আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবল দল ও মেসিকে জামালপুরের সরিষাবাড়ীতে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান। এ বিষয়ে গত ১৫ মার্চ বুধবার দুপুরে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দুতাবাসে আমন্ত্রণ পত্র জমা প্রদান করেন তিনি ।
জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদ। সে ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র । ২০২২ইং কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময় ১৮ নভেম্বর শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে তার নপতৃত্বে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৮০% মানুষ আর্জেন্টিনার সমর্থক এবং মেসি ভক্ত। র্যালী শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্য মিলি¬ ভাত খাওয়ানোর গণভোজ করার ঘোষনা দেয় মাসুদ । ১৯ নভেম্বর ১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহন মোড় থেকে শুরু করে পৌরসভা,শিল্পকলা, ডাকবাংলো পর্যন্ত টানিয়ে দেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা সোনালী ব্যাংকের সামনে দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ২৩ নভেম্বর সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছিল মেসিভক্ত মাসুদুর রহমান।
এ ছাড়াও আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজনে খেলা দেখার পাশাপাশি খাবারের আয়োজনের ব্যবস্থাও করা হয়েছিল। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে গত ৩ মার্চ মাসুদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মাসুদুর রহমান জানান,র্যালী থেকে ঘোষনা দেওয়া ৫ গরু ও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের অনুষ্ঠানটি সম্পন্ন করতে চাই। আমরা চাই মেসি ও তার ফুটবল টিমের খেলোয়াড়রা তারিখ নির্ধারণ করে আমাদের জানিয়ে আমার আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবে। মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে আমি ৫ গরুও ৫ ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চাই। আর্জেন্টিনা দলের পাশাপাশি সে দেশের রাষ্ট্ট প্রধানকেও পত্র মারফত আমন্ত্রন জানানো হয় বলেও মেসি ও আর্জেন্টিনা ভক্ত মাসুদ দাবী করেন। তার আশা তার আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁরা বাংলাদেশে তথা সরিষাবাড়ীতে আসবেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied