ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন-টমটম বাসের নিচে নিহত-৩ : আহত-৬


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৭

ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় একটি নসিমন-টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হওয়ায় ৩ জন নিহত হয়েছে। এ সময় নসিমন-টমটমের আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকলে ৫ টার দিকে পিরোজপুর সদর উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান। 
নিহতরা হলো  শাহিন মল্লিক (১৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার  আল-আমিন মল্লিকের পুত্র, ইয়াসিন মিনা (২২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার পুত্র এবং  মো: বাদশা  (১৭) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বাসিন্দা। 
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নসিমন-টমটম গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যেতে ছিলো। তাদের বহন করা নসিমন-টমটম গাড়িটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক দিয়ে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে। 
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো: রফিকুল ইসলাম জানান,সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ১ জন মারা যায় এবং গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসান জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান  জানান, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার টমটম ও বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত