পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাবুল আলী শেখ, মনির হোসেন, শারিকতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ রাণিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী, ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবে আলম, এইচ আর জি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটার পর বিভিন্ন বিদ্যালয়ের কৃতি ৬ এসএসসি ও ৭ জন প্রাইমারীর শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ। সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শারিকতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত