ভূমিহীন-গৃহহীন সামাদ শেখের বদলে যাওয়া জীবনের গল্প
পিরোজুরের নাজিরপুরে ভ’মিহীন-গৃহহীনরা আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে বদলে গেছে অনেকেরই জীবন মান। তবে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের হানিফ শেখের পুত্র মো. সামাদ শেখ আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পেয়ে রাতারাতি বদলে যায় তার জীবন মান গড়ে ওঠে সুখের সংসার।
মোঃ সামাদ শেখ জানান, আমি একজন ভ্যান চালক । বাবার কোন জমি-জমা না থাকায় সারাজীবনই অন্যের বাড়ীতে থাকতাম,সময় মত ভাড়া না দিতে পারায় বাড়ীয়ালা প্রায়ই বলতেন আমার বাড়ী থেকে চলে যান, অনেক অপমান হওয়া স্বত্বেও তাদের বাড়ীতে থাকতে হতো ।
পরবর্তীতে মানুষের মুখে শুনলাম সরকার জমিসহ ঘর দিচ্ছে, তাই আমি উপজেলা নির্বাহী অফিসার,নাজিরপুর পিরোজপুর মহোদয়ের নিকট একটি জমিসহ ঘর পাইবার আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অনেকই আমার বিষয়ে আমার এলাকায় অনেক খোঁজখবর নিয়ে আমাকে “ক শ্রেণির উপকারভোগীর তালিকায় নাম অর্ন্তভূক্ত করেন এবং তার কিছুদিন পরই ২০২২ সালের ২৫ এপ্রিল আমতলায় গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্পের ২০ নম্বর ঘরটি উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে বুঝিয়ে দেন ।
তিনি আরো জানান,আশ্রয়ণের ঘর ও জমি পেয়ে আমার পরিবার নিয়ে সেখানে বসবাস করা শুরু করি এবং ঘরের পিছন অংশে অবশিষ্ট জায়গায় কৃষি অফিসের সহযোগীতায় সবজি চাষ শুরু করি এবং স্থানীয় একটি এনজিও হতে ঋণ নিয়ে আমার ঘরের সামনে মুদি দোকান চালু করি এবং সেখানে বেচাকেনা ভাল হওয়ায় সুখেই দিন যাপন করছি। এবার পতিত জায়গায় শীত মৌসুমেও সবজী চাষ করে নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে প্রায় ৬ হাজার ৫ শত টাকা আয় করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর পেয়ে আমি ভ্যান চালক থেকে মুদি দোকানদার হয়েছি এবং বর্তমান আমি আর ভ্যান চালাই না । আমি এ ব্যবসা করে আমার পরিবার নিয়ে অনেক-অনেক সুখে আছি। আমার মতো এমন ভূমিহীন-গৃহহীন পরিবারকে মাথা গোজার ঠাই হিসাবে ঘরসহ জমি দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও প্রকল্প সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত